মোঃ মনির হোসেন, ভোলা সদর প্রতিনিধি |দৈনিক ৩৬জুলাই দৈনিক ৩৬ জুলাই
ভোলা: জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভোলা জেলার নতুন গজনবী স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় এক প্রীতি ফুটবল ম্যাচ – ভোলা সোনালী অতীত বনাম মিরপুর সোনালী অতীত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ভোলার কৃতি সন্তান জনাব আমিনুল হক। এসময় ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফুটবল ম্যাচকে ঘিরে ভোলা শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দর্শকদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে স্টেডিয়ামের উদ্বোধনী আয়োজনটি এক স্মরণীয় মুহূর্তে পরিণত হয়