মোঃ সাইফুল ইসলাম নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, দৈনিক৩৬জুলাই
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার তরুণ স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত মানবসেবায় সামাজিক, রক্তদান ও সেবামূলক সংগঠন পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত ১১ই জুন সাধারণ সভার গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আজ (২৭ই সেপ্টেম্বর) তন্ময় আহমেদকে সভাপতি ও আশিকুল হক আফনানকে সাধারণ সম্পাদক করে (২০২৫-২০২৬) খ্রি. কমিটি প্রকাশ করা হয়েছে।
সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার সেবায় নিবেদিত পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন ২০২৪ সালের শুরু থেকে উপজেলায় সামাজিক কর্মকাণ্ড করে আসছে, যা ইতিমধ্যেই উপজেলায় ব্যাপক সাড়া পেয়েছে। নিয়মিত রক্তদানের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেছে, বৃক্ষরোপণ কর্মসূচি, বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান সামগ্রী পৌঁছে দেয়া, অসহায়দের পাশে দাঁড়ানোসহ সামাজিক কাজ করে আসছে।
অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি কাশেম মিয়া, ইয়াছিন চৌধুরী, জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাসেল মিয়া, শেখ মাসুম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলাম আনোয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম। এছাড়াও কোষাধ্যক্ষ জুনাইদ আহমেদ, দপ্তর সম্পাদক বাপ্পি চৌধুরী, প্রচার সম্পাদক রবিন চৌধুরী, উপ-প্রচার সম্পাদক রাকিব হাসান রাজা, তথ্য ও প্রকাশনা সম্পাদক ফাহিমুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সাব্বির হোসেন, নারী বিষয়ক সম্পাদক সনিয়া ইসলাম, ক্রীড়া সম্পাদক সফিউল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক শান্ত খন্দকার, ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক বাঁধন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তিতন আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হুজাইফা ইবনে সাদ ও সমাজ কল্যাণ সম্পাদক আরমান হোসাইন সহ ২৯ জনকে নির্বাহী সদস্য করে কমিটি প্রকাশ করা হয়।
নির্বাচিত সভাপতি তন্ময় আহমেদ বলেন, আমাদের উপজেলায় রক্তদানের পাশাপাশি সকল সামাজিক কাজে অবদান রেখে আসছি আমরা। উপজেলা নিয়ে আমাদের আরও স্বপ্ন ও লক্ষ্য আছে। সকলের সহযোগিতা সেগুলো আমরা পূরণ করতে চাই।