October 28, 2026, 11:28 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বরগুনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত 

কাশেম হাওলাদার

 

 

কাশেম হাওলাদার

বরগুনা প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই

 

 

 

পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিচ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৫।

 

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং র‌্যালি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুক তারা মহিলা সমিতির নির্বাহী পরিচালক কাজল রানী দাস।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হেমায়ত উদ্দিন।

 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন: ডা. নুহাদা সাকির, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শিবু সিকদার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এস. এম. রফিকুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, সদর উপজেলা সিপিপি টিম লিডার জাকির হোসেন মিরাজ, গণমাধ্যমকর্মী জাহিদুল ইসলাম মেহেদী এবং কাশেম হাওলাদার প্রমুখ।

 

আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকারের পক্ষ থেকে তথ্য অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে, যা বাস্তবায়নে নাগরিক সমাজ, প্রশাসন ও গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করা গেলে দুর্নীতি কমবে, জবাবদিহিতা বাড়বে এবং সুশাসনের ভিত্তি সুদৃঢ় হবে। তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার করে জনগণের কাছে সরকারি সেবা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া সম্ভব।

 

আয়োজকরা জানান, এ ধরনের অনুষ্ঠান সাধারণ মানুষের মধ্যে তথ্য অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তথ্য সচেতনতা বৃদ্ধি পেলে তারা ভবিষ্যতে অধিকতর সক্রিয় নাগরিক হিসেবে গড়ে উঠবে।



আমাদের পেজ লাইক করুন