October 28, 2026, 7:20 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাতক্ষীরা সদর বৈকারী মৃগীডাঙ্গা সড়কের বেহাল দশায় জনজীবন বিপর্যস্ত

শরীফুল ইসলাম

 

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই

 

 

 

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি ইউনিয়নের মিরগীডাঙ্গা গ্রামের মূল সড়ক আজ জনজীবনের এক চরম অভিশাপে পরিণত হয়েছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এ সড়কের কোনো সংস্কার বা উন্নয়ন কাজ হয়নি। ফলে সড়কের ভাঙাচোরা ও কর্দমাক্ত অবস্থায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, বারবার আবেদন জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

 

এই সড়কটি শুধু মিরগীডাঙ্গা নয়, আশপাশের গ্রামেরও প্রধান যাতায়াতপথ। প্রায় ৭৫ শতাংশ মানুষ তাদের দৈনন্দিন যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য এ সড়কের ওপর নির্ভরশীল। কৃষিজ পণ্য আনা-নেওয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া কিংবা সাধারণ রোগীদের হাসপাতালে পৌঁছানো—সব ক্ষেত্রেই ভোগান্তি চরমে। অনেক সময় অসুস্থ রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয় না, এতে পরিস্থিতি আরও মারাত্মক হয়ে ওঠে।

 

এদিকে, স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, সড়কের এই দুরবস্থার কারণে তাদের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। যানবাহন চলাচল করতে না পারায় পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে এবং পণ্যের সঠিক দামও পাচ্ছেন না।

 

এমন পরিস্থিতিতে ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কারের জোর দাবি জানিয়েছে। তাদের প্রত্যাশা, কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।



আমাদের পেজ লাইক করুন