October 28, 2026, 3:46 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজধানীর সাভার (ঢাকা) এলাকায় তালীমুল কুরআন ইসলামিয়া মাদরাসার উদ্যোগেএক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

মাকসুদুর রহমান

 

 

মাকসুদুর রহমান

স্টাফ রিপোর্টার ঢাকা । দৈনিক৩৬জুলাই

 

 

রাজধানীর সাভার (ঢাকা) এলাকায় তালীমুল কুরআন ইসলামিয়া মাদরাসার উদ্যোগে গত ২০ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ মাগরিব মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

 

 

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি সাদিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক মাদরাসা আবু হুরায়রা, শাহীবাগ, সাভার , ঢাকা।

 

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি হুসাইন আহমাদ, প্রভাষক, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা।

 

 

 

প্রধান অতিথি ছিলেন জনাব মাহবুবুর রহমান মাহফুজ   ম্যানেজিং ডিরেক্টর  এম আর এম এভিয়েশন

 

বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা মেহেদী হাসান মাসউদ ডিরেক্টর এম আর এম এভিয়েশন ,  এবং হাফেজ একরামুল হাসান, সহ-সভাপতি, জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম মাদরাসা।

 

 

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্জ সামিরুল হক সামির, সভাপতি, তালীমুল কুরআন ইসলামিয়া মাদরাসা।

 

এছাড়া প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহা. মাসউদুর রহমানও উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

 

 

আয়োজকরা জানান এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং অভিভাবকদের সাথে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলবে। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশনা এবং দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।



আমাদের পেজ লাইক করুন