July 28, 2026, 1:37 pm
শিরোনাম :
‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক জেলা এনসিপির সংবাদ সম্মেলন আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী
নোটিশ :

সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ

আসাদুজ্জামান

কুড়িগ্রাম প্রতিনিধি :

​জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কুড়িগ্রামের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
​তিনি বলেছেন, “আমাদের আগামীর প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে হলে প্রচুর পরিমাণে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করতে হবে। এই মেলা কেবল গাছ কেনাবেচার আয়োজন নয়, বরং সাধারণ মানুষের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়ার এক অনন্য মাধ্যম। একটি সুন্দর ও সবুজ কুড়িগ্রাম গড়তে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”
​রোববার (২৬ জুলাই) বিকেলে কুড়িগ্রাম আউটার স্টেডিয়ামে আয়োজিত বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। মেলা প্রাঙ্গণে ফিতা কেটে এ মেলার শুভ সূচনা করা হয়। মেলাটি আগামী ১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

 

​বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াত নেতা নিজাম উদ্দিন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান এবং জুলাই যোদ্ধা আব্দুল আজিজ নাহিদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

​উদ্বোধনী আলোচনা সভা শেষে জেলা প্রশাসকসহ উপস্থিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন নার্সারির স্টল ঘুরে দেখেন এবং দর্শনার্থী ও স্টল মালিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। আয়োজকরা জানান, ১ আগস্ট পর্যন্ত চলমান এই মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির দুর্লভ ও উন্নত জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।



আমাদের পেজ লাইক করুন