October 28, 2026, 10:58 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নাসিরনগরে ফান্দাউক দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত

‎মোঃ সাইফুল ইসলাম

‎নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
‎
‎পবিত্র মহররম ও ইমাম হোসাইন রাঃ এর শাহাদাৎ দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে  পালিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও রোববার ১০ মহররম সমাপনী দিবসে দরবার শরীফে হাজার হাজার ভক্ত মুরিদের সমাগম হয়।
‎
‎
‎উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন  ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর ও বাংলাদেশ আঞ্জুমানে ইসলামের আমীর আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী তরিকতের তালিম ও মূল্যবান তারবিয়াত প্রদান করেন। রাতব্যাপী পবিত্র আশুরা, আহলে বায়াহ ও শোহাদায়ে কারবালার স্বরণে দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত পেশ করেন।
‎
‎
‎পীর সাহেব ফান্দাউকী হুজুর  তিনি বলেন, শান্তির ধর্ম ও মানবতার ধর্ম পবিত্র ইসলাম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ও তাঁর সাহাবা কেরাম, আউলিয়ায়ে কেরামসহ পুণ্যাত্ম মনীষীরা যুগে যুগে মানুষের জয়গান প্রচার করেছেন। তেমনিভাবে ইমাম হোসাইন (রা.) ও আহলে বায়তে রাসূল (সা:) এর দর্শন ছিল শান্তি প্রতিষ্ঠা করা এবং কল্যাণ ও ইনসাফের পতাকাকে সমুন্নত রাখার আহবান জানান ।
‎
‎দরবার শরীফের পীরজাদা মুফতী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী, পীরজাদা মুফতী সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী ও পীরজাদা মুফতী সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনীর পরিচালনায় পহেলা মহররম থেকে নয় মহররম পর্যন্ত খতমে কুরআন, খতমে খাজেগান, আহলে বাইতের সীরত বয়ান, মিলাদ ও দোয়ার মাধ্যমে প্রতিদিনের কার্যক্রম পালন করা হয়।
‎
‎ এছাড়াও দশদিন ব্যাপী  মাহফিলে দেশ বরেণ্য  ইসলামিক স্কলার, পীর মাশায়েখ আহলে বায়তে রসুলের মান-মর্যাদা প্রেম মহব্বত নানান বিষয়াদি নিয়ে আলোচনা করেন।



আমাদের পেজ লাইক করুন