July 30, 2026, 8:10 am
শিরোনাম :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎
নোটিশ :

মাজারে মদ-গাজা বন্ধ ঘোষণার পরদিনই বদলি ডিসি সারওয়ার আলম।

রিপোর্টারের নাম

বিশেষ প্রতিনিধি:—
দৈনিক ৩৬ জুলাই সিলেট!

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম খান কে বদলি করা হয়েছে।

রবিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

যার একদিন আগেই হযরত শাহপরাণ (রহ.) মাজারে গিয়ে মাজার ব্যবস্থাপনায় একগুচ্ছ কঠোর নির্দেশনা দিয়েছিলেন ডিসি সারওয়ার আলম খান, গত শুক্রবার (২০,জুন) জুম্মার নামাজের আগে মাজার মসজিদে দেওয়া বক্তব্যে তিনি মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করা, দানবাক্সের মাধ্যমে অর্থ সংগ্রহ এবং মাজার কেন্দ্রীক উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়নের আহ্বান জানান।

একইসাথে মাজার প্রাঙ্গণে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এটি আইনত অপরাধ এবং পবিত্র স্থানে অপরাধ সংঘটনেরও শামিল। এ বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং কঠোর শাস্তি নিশ্চিত করার ঘোষণাও দেন তিনি।

সেই ৩, ইউনিয়নের নাম পরিবর্তনে এবার প্রধানমন্ত্রীর চিঠি
এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার উপস্থিতিতে হযরত শাহজালাল (রহ.) মাজারে নতুন দানবাক্স স্থাপন করে জেলা প্রশাসন এবং দরগাহের তিনটি দানের ডেগ সিলগালা করে দেওয়া হয়। প্রশাসনের ভাষ্যে অনুযায়ী দান প্রক্রিয়া সুশৃঙ্খল ও স্বচ্ছ করতেই এই উদ্যোগ গ্রহণ তবে এ পদক্ষেপের প্রতিবাদে প্রাঙ্গণে হাজার হাজার তবে এ পদক্ষেপের প্রতিবাদে সেই রাতেই মাজার প্রাঙ্গণে হাজারো ভক্ত-অনুসারী বিক্ষোভ করেন।করেন

প্রত্যহারা সুনির্দিষ্ট কারণ সবকিছু প্রজ্ঞাপনে জেলা প্রশাসক প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে উল্লেখ নেই। তবে মাজার ব্যবস্থাপনায় রদবদলের ঘোষণা ও এর জেরে সৃষ্ট বিক্ষোভের ঠিক একদিনের মাথায় এই বদলির ঘটনা সিলেটজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

গত বছর ১৮ আগস্ট তিনি সিলেটে এসে যোগদান করেছিলেন। সাদাপাথর কাণ্ড, সিলেট শহরের ফুটপাতের হযবরল অবস্থা, সিলেটবাসীর সব সমস্যা তুড়ি মেরে সমাধান করেছিলেন তিনি। জেলা প্রশাসক সারওয়ার আলমের বদলির খবর ছড়িয়ে পড়ার পর পর ই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।



আমাদের পেজ লাইক করুন