October 28, 2026, 5:40 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার।

রফিকুল ইসলাম

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

অপরাধ দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

বুধবার (১০ জুন) সকালে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ সিলেট বিভাগের বিভিন্ন জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তঘেঁষা দোয়ারাবাজার উপজেলায় মাদক, জুয়া, চোরাচালান ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছেন ওসি তরিকুল ইসলাম তালুকদার। তাঁর নেতৃত্বে থানার পুলিশ ৩৩টি গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি, ৮৯টি পরোয়ানা কার্যকর, চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রবণতা হ্রাস এবং জনগণের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখার কারণে তাঁকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।

দোয়ারাবাজার থানার এ অর্জন শুধু থানার নয়, বরং সুনামগঞ্জ জেলা পুলিশের জন্যও একটি গৌরবময় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির ফলেই এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।



আমাদের পেজ লাইক করুন