June 19, 2026, 9:34 am
শিরোনাম :
চার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানী মূলক মিথ্যা মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত, ‎ ব্যক্তিগত ছবি নেট দুনিয়ায় ছড়িয় দেওয়ায় স্কুল ছাত্রীর মৃত্যু: বেঙ্গল ইসলামী লাইফ: বিপদে এক বিশ্বস্ত বন্ধু! কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের দগ্ধ মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ সুমি আক্তারের আকুতি: “আমগোর জীবন গেলে যাক, বাচ্চা দুইডারে বাচাইন” নাসিরনগরের শতবর্ষী মহাখাল সেতু এখন সেতু নয়, যেন মৃত্যুফাঁদ, নাসিরনগরে অটোরিকশার চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু, সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার। সুনামগঞ্জের দোয়ারাবাজারে দেবর-ভাবীর পরকীয়ার জেরে দু’জনই কারাগারে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ।
নোটিশ :

রাজধানীর মৌচাক এলাকায় যুবদলের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল নিহত

রিপোর্টারের নাম

বিশেষ প্রতিনিধি :—-
দৈনিক ৩৬ জুলাই ঢাকা

রাজধানীতে যুবদলের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
রাজধানীর রমনার মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত আটটার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭) রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। বিল্লাল হোসেন মালিবাগের বাগানবাড়ীর বাসিন্দা ছিলেন এবং তিনি ইট ও বালুর ব্যবসা করতেন।
নিহত বিল্লালকে হাসপাতালে নিয়ে আসা মোবারক হোসেন আকাশ জানান, গতকাল রাত ৮টার দিকে রমনা থানা যুবদল সভাপতি দিদারুল ইসলাম বাবুর নেতৃত্বে ১০ থেকে ১৫ জন বিল্লালের ওপর অতর্কিত হামলা করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, রমনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলমান। এই দ্বন্দ্ব মেটাতে শীর্ষ নেতৃত্ব সমঝোতার উদ্যোগ নিলেও তা সম্ভব হয়নি। এরই পরিপ্রেক্ষিতে এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়; তবে কাউকে আটক করতে পারেনি। ঘটনাস্থল থেকে সিআইডির টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। সেখানে কারা উপস্থিত ছিল তা জানার জন্য সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।

এদিকে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালের মর্গে জড়ো হয়। এছাড়াও নিহতের সহকর্মীরা সেখানে যান। নিহতের সহকর্মী আরিফ জানান, বিল্লাল ভাই স্বেচ্ছাসেবক দলের মাঠ পর্যায়ের কর্মী। দলের দুর্দিনে তিনি সক্রিয় ছিলেন। তার এই মৃত্যু মেনে নেওয়া যায় না। আরেক সহকর্মী জানান, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচার করতে হবে। নইলে আমরা আন্দোলনের মাধ্যমে খুনিদের শাস্তির আওতায় আনব বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



আমাদের পেজ লাইক করুন