July 29, 2026, 9:07 pm
শিরোনাম :
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক
নোটিশ :

বালিয়াকান্দিতে কীটনাশক পান করে কিশোরীর মৃত্যু, সৎবাবার বিরুদ্ধে অভিযোগ

আক্কাস আলী খান

রাজবাড়ী প্রতিনিধি;

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সৎবাবার সঙ্গে অভিমান করে ঘাস মারার কীটনাশক পান করার পর চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গ্রামের বাসিন্দা ওসমান বিশ্বাসের মেয়ে (পূর্বে হাবিবর রহমানের কন্যা) গত ৪ জুন সন্ধ্যায় তার মায়ের কাছে মোবাইল ফোন দেখতে চায়। অভিযোগ রয়েছে, মা মোবাইল ফোন দিতে অস্বীকৃতি জানালে কিশোরী অভিমান করে ঘাস মারার কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে।

পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় কিশোরীর শারীরিক অবস্থার আরও অবনতি হলে গত ৫ জুন রাত আনুমানিক ২টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।



আমাদের পেজ লাইক করুন