May 29, 2026, 4:43 pm
শিরোনাম :
কুরবানির ঈদকে ঘিরে নাসিরনগরের কামার পল্লীগুলোতে বেড়েছে হাতুরির টুং টাং শব্দ, ‎বেড়েছে ব্যস্ততা, ‎ নাসিরনগরে নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী, অভিযুক্ত বাবা আটক মনপুরায় জেলেদের মাঝে বিশেষ প্রণোদনার রেশম বিতরণ অনুষ্ঠিত নাসিরনগরে রাতের আঁধারে গোষ্ঠীগত দ্বন্দ্বে ভয়াবহ সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর- লুটপাট। ‎ তিস্তা ব্রিজ টোল প্লাজায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ, আহত ৯ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার। ৬৫ বছরের আইনি লড়াই শেষে ফিরে পেলেন পৈত্রিক জমি নাসিরনগরে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু, একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা বাবা-মা ভোলা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. ফয়সাল রানা। ও সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেন। রাজউকের নীরবতায় পশ্চিম রাজারবাগে ভয়ংকর অনিয়ম প্রভাবশালী ডেভেলপারের দাপটে অন্ধকারে পাঁচ ভবনের বাসিন্দারা।
নোটিশ :

নাসিরনগরে রাতের আঁধারে গোষ্ঠীগত দ্বন্দ্বে ভয়াবহ সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর- লুটপাট। ‎

মোঃ সাইফুল ইসলাম

নাসিরনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ

‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামে পূর্ব শত্রুতার জেরে ছোট গোষ্ঠীর উপর বড় গোষ্ঠীর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
‎মঙ্গলবার ১৯ মে  রাত ৯ টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক হঠাৎ একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
‎প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বাড়ির বসতঘর ও কয়েকটি দোকানঘরে ভাঙচুর চালায়। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার, গরু, মোবাইল ফোন, টিভি, ফ্রিজসহ বিভিন্ন মালামাল লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলার সময় একটি ঘরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।
‎এ ঘটনায় তৌফাজ্জল মিয়া (৩৫), সুমাইয়া আক্তার (১৮), রিনা বেগম (৬০), হোসনা বেগম (৫৫) ও ইউসুফ মিয়া (২৫) আহত হন। গুরুতর আহত তৌফাজ্জল মিয়াকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
‎ভুক্তভোগীদের অভিযোগ, হামলায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকায় ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে। তবে আহতদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।
‎এ বিষয়ে নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক এস আই সোহেল সিকদার বলেন, শুনেছি গতরাতে কাহেতুরা গ্রামে মারামারির ঘটনা  ঘটেছে, কোন অভিযোগ পাইনি,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



আমাদের পেজ লাইক করুন