October 27, 2026, 2:43 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ভোলার বোরহানউদ্দিনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আক্তার হোসেন, ভোলা জেলা প্রতিনিধি

‎
মোঃ আক্তার হোসেন, ভোলা জেলা প্রতিনিধি:-

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞে শহীদদের স্মরণ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
‎
‎উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মনের উপস্থিতিতে আয়োজিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, লিটন চন্দ্র রক্ষিত, প্রভাষক (পদার্থবিদ্যা), সঃ আব্দুল জব্বার কলেজ ও সভাপতি, পূজা উদযাপন ফ্রন্ট। কাজী মনঞ্জুরুল আলম ফিরোজ, যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি। বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন মিয়া, আহ্বায়ক, মুক্তিযোদ্ধা সংসদ। শরিফুল ইসলাম, সভাপতি, ছাত্র অধিকার পরিষদ, ভোলা। মাহফুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী।

‎আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চের ভয়াল রাতের ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা দেশপ্রেম, মানবতা ও স্বাধীনতার মূল্যবোধ ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।



আমাদের পেজ লাইক করুন