বিশেষ প্রতিনিধি,দৈনিক ৩৬ জুলাই, ভোলা
ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। হাসপাতালে ব্যবহারের পানি ও খাবার পানির সংকট রয়েছে বলে অভিযোগ উঠেছে।
হাসপাতালে গিয়ে দেখা যায়, ডায়রিয়া ও অন্যান্য রোগে ভর্তি রোগীরা বাথরুম ব্যবহার করতে গিয়ে পানির অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়ে কর্তব্যরত কর্মকর্তাদের জানানো হলেও তারা তেমন কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী জানান, হাসপাতালে রোগীদের জন্য দেওয়া খাবারের মানও অত্যন্ত নিম্নমানের।
স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহল স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পানি সংকট, খাবারের মান এবং চিকিৎসা সেবার সার্বিক পরিবেশ উন্নয়নের দাবি জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেন, দ্রুত সমস্যাগুলোর সমাধান করে জনগণের চিকিৎসা সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।