October 28, 2026, 4:12 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ইউনিভার্সিটি অব স্কলার্সের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে পরিবেশ বিষয়ক পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত

রিপোর্টার :নাজমুল ইসলাম ছাকিব ;ঢাকা।

রিপোর্টার :নাজমুল ইসলাম ছাকিব ;ঢাকা।

ঢাকা: ইউনিভার্সিটি অব স্কলার্সের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে Environment Pollution কোর্সের অংশ হিসেবে ২২শে ফেব্রুয়ারী, রবিবার, একটি পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও কোর্স টিচার জনাব ফয়সাল বিন আলমের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রেজেন্টেশনে শিক্ষার্থীরা টেক্সটাইল শিল্পে বিদ্যমান বাস্তব পরিবেশগত সমস্যা নিয়ে গবেষণা, বিশ্লেষণ ও উপস্থাপনা করে।প

এই প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি গবেষণাধর্মী দক্ষতা, সৃজনশীল চিন্তাশক্তি এবং আত্মবিশ্বাসের সঙ্গে ধারণা উপস্থাপনের সক্ষমতা বৃদ্ধি করার সুযোগ পায়। শিক্ষার্থীদের উপস্থাপনায় পরিবেশ সচেতনতা, দায়িত্ববোধ এবং টেকসই উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের একাডেমিক কার্যক্রম শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদেরকে ভবিষ্যতের জন্য দায়িত্বশীল ও সচেতন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

বিভাগ সংশ্লিষ্টরা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নিষ্ঠার প্রশংসা করে জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।



আমাদের পেজ লাইক করুন