October 28, 2026, 5:15 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ইটনা উপজেলা পরিষদ বিদ্যাপীঠ

মোঃ মাহফুজুর রহমান ফরহাদ ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধি।

মোঃ মাহফুজুর রহমান ফরহাদ ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধি।

হাওরাঞ্চলের শিক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরাঞ্চলে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে ইটনা উপজেলা পরিষদ বিদ্যাপীঠ। আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।

২০১৬ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু রয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালুর প্রক্রিয়াও চলমান রয়েছে।

বর্তমানে বিদ্যালয়ে প্রায় ৫০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। তাদের পাঠদান ও সার্বিক উন্নয়নে নিয়োজিত রয়েছেন প্রায় ১৫ জন অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক-শিক্ষিকা। তাদের আন্তরিক প্রচেষ্টা ও উপজেলা প্রশাসনের তদারকির ফলে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই ব্যাপক পরিচিতি লাভ করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ মাহমুদুল হাসান পরশসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে শিক্ষকরা নিয়মিত নিষ্ঠার সাথে পাঠদান করে যাচ্ছেন।

শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমেও প্রতিষ্ঠানটি সমানভাবে গুরুত্ব দিয়ে থাকে। শরীরচর্চা, ক্রীড়া প্রতিযোগিতা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে—বিশেষ করে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা প্রায়ই প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে আসছে। এতে প্রতিষ্ঠানটির সুনাম আরও বৃদ্ধি পাচ্ছে।

ইটনা উপজেলার পশ্চিম পাশে অবস্থিত এই বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে নিয়মিত ও মানসম্মত পাঠদান পরিচালিত হয়। হাওরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ইটনা উপজেলা পরিষদ বিদ্যাপীঠ দিন দিন নিজস্ব অবস্থান সুদৃঢ় করে চলেছে।

এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটি আরও বিস্তৃত পরিসরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে হাওরাঞ্চলের শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



আমাদের পেজ লাইক করুন