October 27, 2026, 4:37 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত কয়েকজন

মো: গোলাম কিবরিঘা রাজশাহী জেলা প্রতিনিধি

মো: গোলাম কিবরিঘা
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাস ও সবজি বহনকারী ভ্যানের সংঘর্ষে অন্তত কয়েকজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে উপজেলার সুলতানগঞ্জ এলাকার ফরিদপুর পাম্পের সামনে টার্নিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি সবজি বোঝাই ভ্যান মোড় ঘোরার সময় মহানন্দা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ভ্যানটি উল্টে যায়। ভ্যানচালক দ্রুত লাফিয়ে পড়ে আহত হন।

দুর্ঘটনায় বাসের একাধিক যাত্রীও আঘাত পান। সংঘর্ষের ধাক্কায় বাসটির পাশের কয়েকটি কাঁচ ভেঙে যায়।

বাসের যাত্রীদের ভাষ্য, চালকের তাৎক্ষণিক নিয়ন্ত্রণের কারণে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার ও প্রাথমিক সহায়তা দেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।



আমাদের পেজ লাইক করুন