April 16, 2026, 2:57 pm
শিরোনাম :
চলন্ত গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ রাজধানীর শাপলা চত্বর গণহত্যার মামলার আসামি হচ্ছেন পুলিশের সাবেক আইজিপি মামুন: চিফ প্রসিকিউটর ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার। রাবিতে বেআইনীভাবে আবাসিক রুমে তল্লাশি বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজন বিজন কান্তি সরকারকে তারেক রহমানের বিশেষ সহকারী নিয়োগে রাজবাড়ীতে প্রার্থনা সভা অনুষ্ঠিত পাওনা টাকা চাইতে গেলে পাওনাদারের পরিবারের উপর হামলা, আহত-৬, থানায় মামলা
নোটিশ :

জকসু নির্বাচন : ১৪ কেন্দ্রের ভোট গণনা সমাপ্ত, ভিপি পদে এগিয়ে রাকিব

নাদিমুল হক

মহানগর ডেস্ক;

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সর্বশেষ ১৪টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। প্রকাশিত ফলাফলে ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছেন। অন্যদিকে জিএস ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে জকসু নির্বাচন কমিশন এসব কেন্দ্রের তথ্য ঘোষণা করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত মো. রাকিব পেয়েছেন মোট ১ হাজার ৬৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪২৪ ভোট। এ হিসেবে মো. রাকিব ২৪৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। বর্তমানে মো. রাকিব ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে আছে

জিএ পদে শিবির সমর্থিত আব্দুল আলীম আরিফ পেয়েছেন মোট ১ হাজার ৬১২ ভোট। বিপরীতে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট। ফলে এ পদে আব্দুল আলীম ৮১৯ ভোটে এগিয়ে আছেন।

এ ছাড়া এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন মোট ১ হাজার ৪৬৬ ভোট।

তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ২৯৭ ভোট। এতে ১৬৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মাসুদ রানা।



আমাদের পেজ লাইক করুন