September 11, 2026, 12:56 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

পাকুন্দিয়ায় জেলা পুলিশের ওপেন হাউজ ডে, জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি;\

কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পাকুন্দিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১০টা ৩০ মিনিটে পাকুন্দি

য়া থানা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। শুরুতে কিশোরগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফুল হক স্বাগত ও সূচনা বক্তব্য প্রদান করেন।

ওপেন হাউজ ডে উপলক্ষে পুলিশ সুপার উপস্থিত জনগণের সঙ্গে থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। আলোচনাকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষ বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।
এ সময় পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন বলেন,
“পুলিশের সবচেয়ে বড় শক্তি হলো জনগণ।”

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কিশোরগঞ্জ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। জনগণকে সঙ্গে নিয়েই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বাত্মকভাবে প্রস্তুত।

এছাড়াও তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চাঁদাবাজি, দুষ্কৃতকারীদের তৎপরতা এবং পুলিশি হয়রানি সংক্রান্ত কোনো অভিযোগ রয়েছে কি না—সে বিষয়ে উপস্থিত জনগণের মতামত জানতে চান।
সাধারণ জনগণ তাদের সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার মনোযোগ সহকারে তা শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠানে জানানো হয়, জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে কিশোরগঞ্জ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনের শাসন জনগণের নিকট পৌঁছে দিতে ওপেন হাউজ ডে কার্যকর একটি উদ্যোগ, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস. এম. আরিফুর রহমান।



আমাদের পেজ লাইক করুন