October 27, 2026, 3:44 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

পরানদহা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপিত

শরিফুল ইসলাম

 

 সাতক্ষীরা প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে পরানদহা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে

মঙ্গলবার (১৬) ডিসেম্বর সকালে মাদরাসা ময়দানে দিবসটির সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার তাৎপর্য এবং দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় মাদ্রাসার সুপারিনটেনডেন্টসহ শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে ধারণ করেই শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়, যা উপস্থিত সকলের মাঝে গভীর আবেগের সৃষ্টি করে।

শেষে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।



আমাদের পেজ লাইক করুন