নিজস্ব প্রতিবেদক;
জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড আদেশ বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে গাজীপুরের দায়রা জজ আদালতের বিচারক অমিত কুমার গুহ রিমান্ড আদেশ বাতিল করে সুরভীর জামিন মঞ্জুর করেছেন। এরপর রাত পৌনে আটটার দিকে জেলা কারাগার থেকে মুক্তি পান সুরভী।
সুরভীর আইনজীবী ও গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল বলেন, দুপুরে আদালতের দেয়া দুই দিনের রিমান্ড আবেদনের বিরুদ্ধে আমরা দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করি। পরে বিজ্ঞ আদালতের বিচারক শুনানি শেষে বয়স ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে দুই দিনের রিমান্ড আদেশ বাতিল করেন এবং আমার জিম্মায় আসামীর চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন।