October 28, 2026, 12:58 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কাকারা ইউনিয়নে ডেকো কোম্পানির অটোর ধাক্কায় শিশু নিহত

শওকতুল ইসলাম

স্টাফ রিপোর্টার;

কক্সবাজারের চকরিয়া উপজেলার গরজনিয়া পাহাড় কাকারা ইউনিয়নে ডেকো কোম্পানির কনজিউমার পণ্য পরিবহনে ব্যবহৃত একটি অটোর (টমটম) ধাক্কায় আজিজুর রহমান (৭) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে মাইজ কাকারা শহীদ মিজানের বাড়ির মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোর চালক মোঃ ইসমাইল (৩৪) ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকা কাকারায় ঘর জামাই হিসেবে বসবাস করেন। ওইদিন ডেলিভারি কাজে বের হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তার চালানো অটোটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশুকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সঙ্গে সঙ্গে শিশুটিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আজিজুর রহমান কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ আহমদের (৮৫) একমাত্র পুত্রসন্তান। একমাত্র সন্তানের আকস্মিক মৃত্যুতে বাবা সৈয়দ আহমদ ও মা মনোয়ারা বেগম (৩০) শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন। পুরো পরিবার ও এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

দুর্ঘটনার খবর পেয়ে চকরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন পুলিশ টিম পাঠিয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দ্রুতগতির অটোরিকশা চলাচল, অপ্রশিক্ষিত চালক এবং সড়কে নিরাপত্তার ঘাটতির কারণে দুর্ঘটনা দিনদিন বাড়ছে। শিশুর মৃত্যুর ঘটনাটি এলাকায় ক্ষোভ ও শোকের সঞ্চার করেছে।

দুর্ঘটনা নিয়ে এলাকায় সচেতনতা বৃদ্ধি ও সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে স্থানীয়দের কাছ থেকে।



আমাদের পেজ লাইক করুন