October 29, 2026, 1:22 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মোঃ আকতার হোসেন,

 

ভোলা জেলা প্রতিনিধি:–

 

ভোলার বোরহানউদ্দিন পৌর বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১ জানুয়ারি ২০২৬) আছর নামাজের পর কেন্দ্রীয় বাজার মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি মোনাজাতে অংশগ্রহণ করেন ভোলা–২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. নাছির উদ্দিন বাকলাই, সিনিয়র সহ-সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক শাহবুদ্দিন বাচ্চু, ক্যাশিয়ার মো. নিরব হোসেনসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় বাজার মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করার প্রার্থনা জানানো হয়।



আমাদের পেজ লাইক করুন