October 28, 2026, 1:30 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

গোপালগঞ্জের ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নাদিমুল হক

নিজস্ব প্রতিবেদক;

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জেরে মোখলেস মোল্লা (৪০) নামে এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ

 

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার তারাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোখলেস তারাইল পূর্বপাড়া এলাকার কালা মিয়া মোল্লার ছেলে। তিনি ঘেরে মাছ চাষ করে ব্যবসা করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় তারাইল বাজার থেকে সাকিব নামে স্থানীয় এক যুবককে নিয়ে তার মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মোখলেস। নাজির কাজীর মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলর গতিরোধ করে প্রতিপক্ষ ৪/৫ জন। এসময় মোটর সাইকেল চালক সাকিব ও আরোহী মোখলেসকে মারপিট করে। চালক সাকিব সেখান থেকে পালিয়ে যায়। পরে মোখলেসকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মেডিকেল কলেজের দায়িত্বরত চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে মোখলেস মোল্লা নামে এক ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় নিয়ে আসে। অতিরিক্ত রক্ত খরনের কারণে এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।



আমাদের পেজ লাইক করুন