নিজস্ব প্রতিবেদক;
গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জেরে মোখলেস মোল্লা (৪০) নামে এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার তারাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোখলেস তারাইল পূর্বপাড়া এলাকার কালা মিয়া মোল্লার ছেলে। তিনি ঘেরে মাছ চাষ করে ব্যবসা করতেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মেডিকেল কলেজের দায়িত্বরত চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে মোখলেস মোল্লা নামে এক ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় নিয়ে আসে। অতিরিক্ত রক্ত খরনের কারণে এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।