July 29, 2026, 4:54 pm
শিরোনাম :
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক
নোটিশ :

মহম্মদপুরে ৫৪ তম মহান বিজয় দিবস পালিত

এম এ রইচ, মহম্মদপুর

 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদায় মাগুরার মহম্মদপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ভবনে আলোকসজ্জা ও শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবস এর শুভ সূচনা হয়।

এ সময় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মহম্মদপুর থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠন, জামায়াত এবং প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৯ ঘটিকায় উপজেলা মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও শরীর চর্চাসহ দিনব্যাপী বিজয়মেলা অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা নির্বাহি অফিসার, অফিসার ইনচার্জ, রাজনৈতিক নেতৃবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পরে বেলা ১১টার সময় উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার শাহনুর জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আব্দুর রবের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, ওসি তদন্ত আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা ডা. তেলাম হোসেন, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, সাপ্তাহিক একুশে নিউজের সম্পাদক ও প্রকাশক মো. হাসানুজ্জামান সুমন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (মহম্মদ) এঁর ছেলে, দীঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানসহ সকল বীর মুক্তিযোদ্ধা।

দুপুর সাড়ে ১২টায় নারীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয় এবং উপজেলা মডেল মসজিদসহ সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয় শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।



আমাদের পেজ লাইক করুন