October 28, 2026, 10:56 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও সঙ্গে থাকব: তারেক রহমান

নাদিমুল হক

নিজস্ব প্রতিবেদক;

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, নির্ধারিত সময়েই দেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তিনিও জনগণের সঙ্গে থাকবেন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।


তিনি হুঁশিয়ারি দেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অপব্যাখ্যা করতে ষড়যন্ত্রকারীদের রং এবং রূপ পরিবর্তন হলেও তাদের চরিত্র একই রয়ে গেছে।


তারেক রহমান বলেন, একটি চক্র নিজেদের স্বার্থে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছিল। সেই পরিস্থিতির সুযোগ নিয়ে পরাজিত একটি চক্র এখন নতুন ইতিহাস তৈরির চেষ্টা করছে।

তিনি দৃঢ়ভাবে বলেন, কখনোই জনগণকে ক্ষমতাহীন করে রাষ্ট্রযন্ত্র ক্ষমতাশালী হতে পারে না।

তারেক রহমান দেশের স্বার্থবিরোধী একটি চক্র নির্বাচনবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে সতর্ক করেন। তিনি বলেন, ষড়যন্ত্র এখনও থেমে নেই এবং ওসমান হাদি সেই ষড়যন্ত্রেরই শিকার। হাদির ঘাতকেরা লুকিয়ে আছে তাদের আড়ালে, যারা বর্তমান সরকার এবং নির্বাচনকে ব্যর্থ করতে চায়।

কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ভয় দেখিয়ে পিছিয়ে দিতে চাওয়া হচ্ছে। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজয়ের মিছিল নিয়ে এগিয়ে গেলে ষড়যন্ত্রকারীরা পিছু হটবেই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচন শুধু অভিজ্ঞতা অর্জনের জন্য নয়। এই নির্বাচনে জড়িয়ে আছে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের আশা, আকাঙ্ক্ষা ও সম্ভাবনা। দেশের সার্বভৌমত্ব সুসংহত রাখাও আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে।



আমাদের পেজ লাইক করুন