কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি;
নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিত হামলার অভিযোগ তুলে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে দুপুরে জেলা শহরের রথখলা এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় একই স্থানে এসে এক সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন রনক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন,জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক দিদারুল ইসলাম দিদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার, পৌর যুবদলের সভাপতি আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের (পদ স্থগিত) সভাপতি শরীফুল ইসলাম নিশাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজীবসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচাল করতেই শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে। তারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ ধ্বংস করতে একটি মহল পূর্বপরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
এছাড়া বক্তারা স্মরণ করিয়ে দেন, এর আগেও বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হন। এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ