July 30, 2026, 7:12 pm
শিরোনাম :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎
নোটিশ :

রাজবাড়ীর দৌলতদিয়া সাত নাম্বার ফেরিঘাটে ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ ।

আক্কাস আলী খান

রাজবাড়ী জেলা প্রতিনিধি;

পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটটি বন্ধ ঘোষণা করা হয়। পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে ড্রেজিং কার্যক্রম চলমান থাকায় ঘাটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।
ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, নদীর তলদেশে অতিরিক্ত পলি জমে যাওয়ায় ফেরি চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ড্রেজিং কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হচ্ছে।



আমাদের পেজ লাইক করুন