July 29, 2026, 7:34 pm
শিরোনাম :
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক
নোটিশ :

শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল,

মোহাম্মদ সাইফুল ইসলাম

 

নাসির নগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি;

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ০৪ ঘটিকার সময় নাসিরনগর কলেজ গেট বিএনপি অস্থায়ী থেকে নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী এম এ হান্নানের নেতৃত্বে মিছিলটি বের হয়ে নাসিরনগরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে নাসির নগর কলেজ গেট বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, নাসিরনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ খালেদ, নাসিরনগর উপজেলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল হক সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘দুষ্কৃতিকারীরা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে। এটা নির্বাচন বানচালের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হাদির গুলিবিদ্ধ ঘটনার সুষ্ঠ ও সঠিক তদন্ত করে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।



আমাদের পেজ লাইক করুন