October 28, 2026, 6:40 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে জাতীয় ছাত্রশক্তির স্মারকলিপি প্রদান

আসাদুজ্জামান

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে জাতীয় ছাত্রশক্তি কলেজ অধ্যক্ষের বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১টায় জাতীয় ছাত্র শক্তি কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার নেতা-কর্মীবৃন্দ কলেজ অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীনের নিকট এই স্মারকলিপি প্রদান করেন।

গত ৫ ডিসেম্বর কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির প্রতিনিধিরা আজ অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা, এবং কলেজের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এ সময় তারা শিক্ষার্থীদের গঠনমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে দ্রুত ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন। কলেজ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার আহ্বায়ক খালিদ হাসান, সদস্য সচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক শাহরিয়ার আহমেদ সোহানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান ও সদস্য সচিব মো. সাদিকুর রহমান।

এ সময় ছাত্র শক্তির জেলা শাখার সদস্য সচিব সাদিকুর রহমান বলেন, “কলেজের বিভিন্ন সমস্যা সমাধান এবং সার্বিক উন্নয়ন পরিকল্পনায় শিক্ষার্থীদের গঠনমূলক অংশগ্রহণ জরুরি। আমরা আশা করি, কুড়িগ্রাম সরকারি কলেজ প্রশাসন দ্রুতই ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের পদক্ষেপ গ্রহণ করবে।”#

 



আমাদের পেজ লাইক করুন