October 29, 2026, 8:16 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নাসিরনগরে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, দুই লক্ষ টাকা জরিমানা,

মোঃ সাইফুল ইসলাম,

 

নাসির নগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকায় রিপন ব্রিকস ফিল্ডকে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহারের অপরাধে ১ লক্ষ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই সময় রিপন ব্রিকস ফিল্ডের পাশে কৃষি জমিতে জেলা প্রশাসকের অনুমতি ব্যতিরেকে আবাদযোগ্য জমির উপরি-স্তর কর্তনের জন্য এক ব্যক্তিকে ০১ লক্ষ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সর্বমোট ০২ লক্ষ (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ। অভিযানকে সহযোগিতা করেন নাসিরনগর থানা পুলিশ ও আনসার সদস্যরা।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ বলেন, ফান্দাউক এলাকার রিপন ব্রিকস কে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জরিমানা করা হয়েছে, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে



আমাদের পেজ লাইক করুন