October 28, 2026, 5:35 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান।

সুমাইয়া আক্তার হ্যাপি

স্টাফ রিপোর্টার;

 

আজ ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে তাকে বহনকারী গাড়িবহর এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

 

এর আগে লন্ডন থেকে উড়োজাহাজে সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ডা. জুবাইদা রহমান ভিআইপি গেট দিয়ে বের হন। এরপর সরাসরি রওয়ানা হন এভারকেয়ার হাসপাতালের পথে।

কিছুদিন ধরে এই হাসপাতালটিতে চিকিৎসা চলছে সংকটাপন্ন বেগম খালেদা জিয়ার। তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা ঢাকায় এসেছেন অসুস্থ শাশুড়ী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে।



আমাদের পেজ লাইক করুন