October 27, 2026, 3:38 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির আল্টিমেটাম, রোববার থেকে শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচির ঘোষণা

রিপোর্টারের নাম

বাঙলা কলেজ প্রতিনিধিঃ

রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত সম্পন্নের দাবিতে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছে। প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করে আগামী শনিবার (৬ ডিসেম্বর) পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে অধ্যাদেশ প্রকাশ না হলে রোববার থেকে শিক্ষার্থীরা রাজধানীর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন।

 

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা কলেজের সামনে বিক্ষোভ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থী প্রতিনিধি আব্দুর রহমান। তিনি বলেন,
“সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ দীর্ঘদিন ধরে ঝুলে আছে। অথচ এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ভর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অধ্যাদেশ জারি না হওয়ায় প্রশাসনিক জটিলতা বাড়ছে। তাই এবার আমরা অধ্যাদেশ প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

 

এর আগে সকালে সাত কলেজের শত শত শিক্ষার্থী ঢাকা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলেজ গেট থেকে বের হয়ে মিরপুর সড়কে পৌঁছালে তারা সড়ক অবরোধ করে অবস্থান নেন। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের কারণে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে নতুন কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।

এদিকে, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অসম্পূর্ণ তথ্য বা গুজবের ভিত্তিতে বিভ্রান্তি ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে এবং সামগ্রিক শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে শিক্ষার্থী-অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।

শিক্ষার্থীদের দাবি—দীর্ঘ আন্দোলন ও বহুদিনের প্রত্যাশার পর যখন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের পথে অগ্রগতি দেখা দিয়েছে, তখন অধ্যাদেশ প্রকাশে বিলম্ব পুরো প্রক্রিয়াকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তাই যত দ্রুত সম্ভব অধ্যাদেশ জারি করে স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন তারা।
চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত রোববার থেকে শিক্ষার্থীদের টানা অবস্থান কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।



আমাদের পেজ লাইক করুন