October 28, 2026, 6:40 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ছাত্রদলের সভাপতি হেলালের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

রিপোর্টারের নাম

 

বরগুনা প্রতিনিধি:

 

বরগুনার বেতাগী উপজেলা ছাত্রদলের আওতাধীন বিবিচিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলাল হোসেন দিনাচ-এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ যাচাই-বাছাইয়ের লক্ষ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন বরগুনা জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে তথ্যটি নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক মো. নুরুল ইলমান রণি। বরগুনা জেলা ছাত্রদলের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান।

বরগুনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি প্রভাবশালী ছাত্রনেতা মো. সাইফুর রহমান রতনকে প্রধান করে যুগ্ম সাধারণ সম্পাদক জি এম নাসিরউদ্দীন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইমুন ইসলাম রাব্বিকে সদস্য করে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

 

তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে নিরপেক্ষ তদন্ত শেষে লিখিত প্রতিবেদন বরগুনা জেলা ছাত্রদলের নিকট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বরগুনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সানাউল্লাহ সানি এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইলমান রণি কমিটিটি অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তদন্ত কার্যক্রম নির্বিঘ্ন করতে বেতাগী উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।



আমাদের পেজ লাইক করুন