October 28, 2026, 5:39 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ ২

নাদিমুল হক

নিজস্ব প্রতিবেদক;
কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে রফি মণ্ডল (৪৮) নামে একজন কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ইউসুফ ও রবজেল নামে আরও দুজন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি নেয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। রফি মণ্ড ল একই গ্রামে মৃত মতালেব মণ্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যায় রফি মণ্ডল নিজ বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে আসা ৫ জন মুখোশধারী দুর্বৃত্ত রফি মণ্ডলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। রফি মণ্ডলকে রক্ষায় স্থানীয় ইউসূফ ও রবজেল নামে দুজন এগিয়ে এলে তাদেরও লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে কৃষক রফি মণ্ডল ঘটনাস্থলেই নিহত হন। গুলিবিদ্ধ ইউসুফ ও রবজেলকে নেয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

হত্যাকাণ্ডের বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ জানান, মোটরসাইকেল যোগে এসে ৫ জন দুর্বৃত্ত রফি মণ্ডলকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান রফি মণ্ডল। গুলিবিদ্ধ হন আরও দুজন। তাদের কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করা যায়নি। ঘটনা তদন্তে পুলিশের টিম কাজ করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



আমাদের পেজ লাইক করুন