October 28, 2026, 4:12 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাতের কম্পনের পর এবার বঙ্গোপসাগরে ভূমিকম্প

নাদিমুল হক

আন্তর্জাতিক ডেস্ক;

 

ঢাকা, চট্টগ্রামসহ বাংলাদেশের বেশ কয়েকটি স্থানে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত রাত ১২টা ৫৫ মিনিটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। এর মধ্যেই, বঙ্গোপসাগরেও ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানা গেছে।

 

ইউএসজিএস জানিয়েছে, রাত ১২টা ৫৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মিনজিন এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯।

 

আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩১ কিলোমিটার দূরে।
 
এই ভূমিকম্পে বাংলাদেশের বিভিন্ন এলাকাও কেঁপে ওঠে।
 
এদিকে ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। 
 

 

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২০.৫৬ উত্তর অক্ষাংশ এবং ৯২.৩১ পূর্ব দ্রাঘিমাংশে, যার গভীরতা ৩৫ কিলোমিটার। এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 
এর আগে, গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।
 
এই ভূমিকম্পে বিভিন্ন ভবনে ফাটল ধরে এবং বিভিন্ন স্থানে ১০ জনের প্রাণহানি হয়। এছাড়াও, গত ২২, ২৩ ও ২৬ নভেম্বর দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।



আমাদের পেজ লাইক করুন