October 28, 2026, 3:06 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

পাংশায় বিষধর সাপের কামড় খেয়ে সাপ ধরে নিয়ে হাসপাতালে কৃষক

আক্কাস আলী খান

 

রাজবাড়ী জেলা প্রতিনিধি;

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চর থেকে এক কৃষককে সাপে কামড় দিলে জীবিত সেই সাপ ধরে হাসপাতালে রওনা হয় কৃষক। হাসপাতালে এসে জানা যায়, সাপটির নাম রাসেল ভাইপার।

শুক্রবার সকালে পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করার সময় কৃষকের পায়ে কিছু কামড়ের অনুভূতি হয়। পরে পায়ের নিচে দেখতে পান একটি বিষধর রাসেল ভাইপার সাপ। এরপর সাপের কামড় খাওয়া ওই কৃষক এবং অন্যান্য কৃষক মিলে সাপটি ধরে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা করেন। বর্তমানে তিনি পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর পদ্মা নদীর চরে। শুক্রবার নভেম্বর সকালে ধানের ক্ষেতে কাজ করার সময় এটি ঘটে। সাপে কাটা ওই কৃষক হলেন শাহামীরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে মো. হেলাল বিশ্বাস।
এ বিষয়ে সাপে কাটা রোগীর চাচাতো ভাই বাদশা বিশ্বাস বলেন, আমরা খবর পাই পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করার সময় আমার চাচাতো ভাই হেলাল বিশ্বাসকে সাপে কামড় দিয়েছে। দ্রুত তাকে উদ্ধার করে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপসহ নিয়ে আসি। বর্তমানে তিনি পাংশা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

 

পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক জানান, হাসপাতালে একজন সাপে কাটা রোগী সাপ নিয়ে এসেছে। তার চিকিৎসা চলমান রয়েছে এবং বর্তমানে তার অবস্থা আশঙ্কা মুক্ত।



আমাদের পেজ লাইক করুন