October 28, 2026, 7:11 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বাঙলা কলেজ ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ

সাকিব

বাঙলা কলেজ প্রতিনিধি :

সাংগঠনিক শৃঙ্খলা-বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে আরও একজনকে প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, দেওয়ান সালমান এবং মো. জাকির হোসেনকে তাদের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া প্রিন্সিপাল আবুল কাশেম হল ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক হুমায়ূন আহমেদকেও সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সঙ্গে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

ছাত্রদল সূত্র জানায়, সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও আদর্শ বজায় রাখতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও কোনো নেতা বা কর্মী সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।



আমাদের পেজ লাইক করুন