October 28, 2026, 7:47 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বাঙলা কলেজ ছাত্রদলের উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সাকিব

সরকারি বাঙলা কলেজ প্রতিনিধিঃ

 

সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের উদ্যোগে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনা উপলক্ষে জমকালো নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, কলেজের কেন্দ্রীয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ প্রাঙ্গণ ছিল উৎসবমুখর পরিবেশে মুখরিত।

 

অনুষ্ঠানটি জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর একে একে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক এবং ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এবং যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ঢাকা-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। এছাড়াও ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

নবীনবরণ অনুষ্ঠানের প্রথম পর্বে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রথম পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ, দ্বিতীয় পুরষ্কার হিসেবে একটি স্মার্টফোন ও তৃতীয় পুরস্কার হিসেবে স্মার্টওয়াচ প্রদান করা হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম ২০ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কারের মাধ্যমে সম্মাননা জানানো হয়, যা নবীনদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষাজীবনে মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে বক্তারা জুলাই আন্দোলনে ছাত্রদলের ভূমিকা তুলে ধরেন এবং দেশের ভবিষ্যৎ গঠনে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দেন। এছাড়া শিক্ষার্থীদের তাদের প্রথম ভোট জাতীয়তাবাদী শক্তির পক্ষে দেওয়ার অনুরোধও জানান বক্তারা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা সংগীত পরিবেশন করেন। গান ও সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে পুরো কলেজ প্রাঙ্গণ, যা নবীন শিক্ষার্থীদের জন্য স্মরণীয় এক অভিজ্ঞতায় পরিণত হয়।

 

সার্বিকভাবে বাঙলা কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এই নবীনবরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য ছিল উৎসাহব্যঞ্জক ও অনুপ্রেরণামূলক। নবীনদের উচ্ছ্বাস, অতিথিদের বক্তব্য এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশ মিলিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।



আমাদের পেজ লাইক করুন