October 28, 2026, 7:49 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের নির্বাচনী সমাবেশ

শরিফুল ইসলাম

 

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে পরিবর্তনের স্রোত আরও বেগবান হয়েছে ধানের শীষের পক্ষে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে সাতানী ভাদড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রউফ সরকারের ব্যর্থতা ও দুঃশাসনের কড়া সমালোচনা করে বলেন, “আজকের এই জনসমুদ্রই প্রমাণ করে সাতক্ষীরা-২ আর অবহেলা-দুঃশাসনের হাতে থাকতে চায় না। ধানের শীষের বিজয় নিশ্চিত। পরিবর্তনের জন্য জনগণ প্রস্তুত, এবার ভোটের মাধ্যমেই জবাব দেবে সাধারণ মানুষ।” তিনি আরও বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং দীর্ঘদিনের অবহেলিত এলাকার উন্নয়ন ফেরাতে ধানের শীষই জনগণের একমাত্র আশা।”

 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাবেক আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সাবেক সমন্বয়ক মো. হাবিবুর রহমান হবি, আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. কামরুজ্জামান ভুট্টো, যুবনেতা শেখ শরিফুজ্জামান সজিব,আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম,যুবদল নেতা আলী শাহিন, নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুশখালী ইউনিয়ন চেয়ারম্যান বিএম আব্দুর রাইহান। সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য মো. আতাউর রহমান।
গণজোয়ারে পরিণত হওয়া এই মহাসমাবেশ সাতক্ষীরা-২ আসনে নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।



আমাদের পেজ লাইক করুন