October 28, 2026, 7:11 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

মোঃ মাহবুবুর রহমান

 নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি;

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) ভোরে গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকার পাওয়ার হাউজের পূর্বপাশের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন রাস্তার ওপর এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

নিহতের বয়স আনুমানিক ৫০ বছর বলে জানা গেছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি এটি সড়ক দুর্ঘটনা। অজ্ঞাতনামা ওই নারীর পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



আমাদের পেজ লাইক করুন