October 28, 2026, 8:56 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নির্বাচনে নারী ও যুবকদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

আসাদুজ্জামান

কুড়িগ্রাম প্রতিনিধি:

 

নারী ও যুবকদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে নাগরিক সমাজের ভুমিকা জোরদার করার লক্ষ্যে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ইউরোপীয়ান ইউনিয়ন ও এ্যাকশন এইড বাংলাদেশ’র সুশীল প্রকল্পের আওতাধীন ‘নারী ও যুবকদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে নাগরিক সমাজ সম্মেলন বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

দিনের শুরুতে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী জেলা পরিষদ থেকে শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে পুনরায় জেলা পরিষদে এসে শেষ হয়। র‌্যালীতে নারী, যুব, সিভিল সোসাইটির প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা হাবের সভাপতি সাইদা ইয়াছমিন, নাগরিক প্রত্যাশা ও দাবিসমূহ পাঠ করেন ফরিদা ইয়াছমিন। ঘোষণাপত্র পাঠ করেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান।

সম্মেলনে বক্তরা বলেন, এই সম্মেলন নারী ও যুবকদের অন্তর্ভুক্তিমূলক‚ অংশগ্রহণমূলক এবং জবাবদিহিমূলক নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

সম্মেলনে আলোচনা রাখেন, সমাজসেবার উপপরিচালক হুমায়ুন কবির, সহকারী নির্বাচন অফিসার সালমা খাতুন, যুব উন্নয়নের উপ পরিচালক আব্দুল হালিম, বাংলাদেশ মহিলা পরিষদ সভাপতি রওশন আরা চৌধুরী, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের সেক্রেটারী এম. রশিদ আলী প্রমুখ।



আমাদের পেজ লাইক করুন