August 1, 2026, 2:30 pm
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

চকরিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ৪৫ পরিবারের মধ্যে ছাগল বিতরণ

শওকতুল ইসলাম

 

কক্সবাজার প্রতিনিধি;

কক্সবাজারের চকরিয়ায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৫টি সুফলভোগী পরিবারের মাঝে ২ টি করে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।

 

 

আজ (২৩ নভেম্বর) রবিবার সকাল ১১ টায় চকরিয়া প্রাণিসম্পদ হাসপাতাল প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী। এ সময় উপস্থিত ছিলেন-চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মো. আলমগীর,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আরিফ উদ্দিন, ভেটেরিনারী সার্জন ডা. মোস্তাকিম বিল্লাহ,উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা জয়নাল আবেদীন,মো. গিয়াসউদ্দিন, মুজিবুর রহমান,সাইদ আল করিম প্রমুখ।

 

 

চকরিয়া উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আরিফ উদ্দিন বলেন, উপজেলার ১টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নের মধ্যে বেশ কয়েকটি এলাকার সমতলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪৫টি পরিবারের মাঝে ছাগল ও সেই সাথে ছাগলের ঘর তৈরীর জন্য দুটি সি আই সিট, ৪টি পিলার ও ৫টি ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সুফলভোগীরা যাথাযত ভাবে ছাগল গুলো পালন করলে তাদের জীবন মান উন্নয়নে সহায়ক ভুমিকা রাখবে।



আমাদের পেজ লাইক করুন