October 28, 2026, 4:12 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের সতর্কতামূলক লিফলেট বিতরণ

হাসমত আলী

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 

চুয়াডাঙ্গার জীবননগরে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে সতর্কতামূলক লিফলেট বিতরণ করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস।

চুয়াডাঙ্গার জীবননগরে সাম্প্রতিক সড়ক ডাকাতির ঘটনা ঘটেছে। এই ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস, জীবননগর বাসস্ট্যান্ড ও হাসাদাহে অবস্থিত পরিবহনের বিভিন্ন কাউন্টার, চালক, সুপারভাইজার ও পরিবহন শ্রমিকদের হাতে নিরাপত্তা–বিষয়ক লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি রাতে চলাচলের সময় নিরাপদ রুট মেনে চলা, অপরিচিত যাত্রী বা সন্দেহজনক ব্যক্তির বিষয়ে সতর্ক থাকা, চলন্ত অবস্থায় দরজা–জানালা বন্ধ রাখা, জরুরি প্রয়োজনে পুলিশকে অবহিত করা, নিদিষ্ট স্টপেজে ছাড়া অন্য জায়গায় বাস না থামানোসহ নানা দিকনির্দেশনা দেন।

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সড়কে যারা চলাচল করেন তাদেরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ছোট একটি সতর্কতা বড় ধরনের অপরাধ ঠেকাতে পারে বলে মত প্রকাশ করেন। পরিবহন সংশ্লিষ্টদের যেকোনো সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি।



আমাদের পেজ লাইক করুন