August 1, 2026, 2:29 pm
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

সাংবাদিক আব্দুল আজিজ মাহফুজ আর নেই

মোঃ দুলাল সরকার

গজারিয়া মুন্সীগঞ্জ প্রতিনিধি;

 

সাংবাদিক আব্দুল আজিজ মাহফুজ আর নেই
মুন্সীগঞ্জের একসময়ের আলোচিত সাময়িকী মুন্সীগঞ্জের দর্পণ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজ মাহফুজ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনারকান্দি গ্রামে নিজ পৈতৃক বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাদ আছর মরহুমের নামাজে জানাজা তার নিজ বাড়িতেই অনুষ্ঠিত হবে বলে জানান তাঁর ছোট ভাই ভবেরচর ওয়াজীর আলী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল গাফফার।

আশির দশকে চট্টগ্রামের সীতাকুণ্ডে শিক্ষকতা জীবনের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন আব্দুল আজিজ মাহফুজ। শিক্ষক থাকাকালীন সময়ে তিনি অনিবন্ধিত সাপ্তাহিক বারুদ পত্রিকা প্রকাশ করেন এবং স্থানীয় সাংবাদিকদের উৎসাহ দিয়ে প্রতিষ্ঠা করেন সীতাকুণ্ড প্রেস ক্লাব। তাঁর হাত ধরেই চট্টগ্রাম ও ঢাকার অনেক সাংবাদিক বিকশিত হয়েছেন-এ নিয়ে তিনি গর্ব করতেন।

রাজধানীর কদমতলীর মীরাজনগরে তিনি দীর্ঘদিন পরিবারসহ বসবাস করেছেন। সর্বশেষ তিনি দৈনিক রূপবাণী পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিক্রমপুরের ইতিহাস নিয়ে একটি গবেষণাগ্রন্থ প্রকাশের জন্য প্রায় দেড় যুগ ধরে তিনি মাঠঘাট চষে বেড়িয়েছেন। তাঁর নেতৃত্বে প্রকাশিত সাপ্তাহিক মুন্সীগঞ্জ দর্পণ একসময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিশালী কণ্ঠ হিসেবে জেলাজুড়ে বিশেষ ভূমিকা রাখে।



আমাদের পেজ লাইক করুন