August 1, 2026, 2:29 pm
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

কোরাল মাছ দেখতে ভিড় ছবি তুলতে টানাহেঁচড়া

রিপোর্টারের নাম

বরগুনা প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলায় পায়রা নদীতে দুটি বড় কোরাল মাছ ধরা পড়েছে। এর মধ্যে একটি মাছের ওজন ১১ কেজি এবং অন্যটির ৭ কেজি। গত কয়েক বছরের মধ্যে ধরা পড়া সবচেয়ে বড় কোরাল মাছ। ছবি তোলার জন্য মৎস্যবাজারে মাছের সঙ্গে স্থানীয় পাইকার ও উৎসুক জনতা কাড়াকাড়ি করেন।

শনিবার (২২ নভেম্বর) ভোরে তালতলীর বড় অংকুজান পাড়া অংশে জাল ফেলেন স্থানীয় জেলে মো. সাগর মাঝি। পরে জাল তুলতেই বড় দুটি কোরাল মাছ উঠে আসে।

জানা যায়, মাছ দুটি তালতলী মৎস্যবাজারে এনে খোলা ডাকে বিক্রি করেন আড়ৎদার মো. শাহ জাহান তালুকদার। প্রতি কেজি ১ হাজার টাকা দরে মোট ১৮ হাজার টাকায় মাছ দুটি ক্রয় করেন স্থানীয় পাইকার রাসেল।

আড়ৎদার হারুন তালুকদার বলেন, গত কয়েক বছরে এত বড় কোরাল মাছ ধরা পড়েনি। সাধারণত ৪-৫ কেজি ওজনের কোরাল মাছই জেলেদের জালে উঠে। বড় দুটি কোরাল মাছ ধরা পড়ায় জেলেরা উৎসাহিত, বিক্রেতারাও লাভবান হয়েছেন মাছ দেখতে বাইকের সহ স্থানীয়রা বাজারে ভিড় জমিয়েছেন।

পাইকার মো. রাসেল মিয়া বলেন, নদীর কোরাল মাছ অত্যন্ত সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদা বেশি। তিনি মাছ দুটি সংরক্ষণ করে রেখেছেন। বিকেলের মধ্যে স্থানীয় ক্রেতা না মিললে ঢাকায় পাঠানো হবে।



আমাদের পেজ লাইক করুন