October 27, 2026, 11:35 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

তৃণমূলের ভালোবাসায় অভিভূত ডাক্তার লাকি

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি;

বিএনপির প্রাথমিক মনোনয়ন না পেলেও কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের সাধারণ মানুষের উচ্ছ্বসিত ভালোবাসায় সিক্ত হলেন ইটনা উপজেলার সন্তান ডাক্তার ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী৷
শনিবার তিনি নিজ গ্রাম বাদলা ইউনিয়নের থানেশ্বরে পৌঁছালে হাজারো মানুষ ফুলের মালা হাতে তাকে স্বাগত জানাতে ভিড় করেন। দীর্ঘদিন পর নেতৃত্বের এক পরিচিত মুখকে কাছে পেয়ে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ডাক্তার লাকি। স্থানীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন নেই। তবে দল প্রাথমিকভাবে অ্যাডভোকেট ফজলুর রহমানকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত জানালেও এর কোনো প্রভাব দেখা যায়নি তৃণমূলের উচ্ছ্বাসে—বরং লাকির প্রতি মানুষের সমর্থন আরও স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে তার আগমনে।
তার আগমনের খবর পাওয়া মাত্র বিভিন্ন গ্রাম থেকে দলে দলে মানুষ থানেশ্বরে এসে জড়ো হয়। ফুলের মালা পরিয়ে, উল্লাসধ্বনিতে তাকে বরণ করে নেন সবাই। অনেকেই জানান—লাকীর প্রতি তাদের ভালোবাসা ব্যক্তির চেয়ে বেশি তার দীর্ঘদিনের সামাজিক অবদান ও পারিবারিক ঐতিহ্যের প্রতি সম্মান।

 

ডাক্তার লাকির পিতা আলহাজ্ব ফরহাদ আহমেদ চৌধুরী কাঞ্চন ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে নির্বাচিত একমাত্র সংসদ সদস্য। সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার রাজনৈতিক জীবনে যে একমাত্র নির্বাচনী পরাজয় স্বীকার করেছিলেন—তা ছিল লাকির বাবার কাছে।
তৃণমূল মানুষের এমন উচ্ছ্বাস দেখে আবেগাপ্লুত ডাক্তার ফেরদৌস আহমেদ চৌধুরী লাকি বলেন,
“আমার প্রতি মানুষের যে আন্তরিক ভালোবাসা দেখলাম, তা ভাষায় প্রকাশের মতো নয়। সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাই। দল শেষ পর্যন্ত নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নেবে, এবং আমি আশাবাদী—ধানের শীষ কিশোরগঞ্জ-৪ আসনে আবারও শক্ত অবস্থানে ফিরে আসবে।”



আমাদের পেজ লাইক করুন