October 28, 2026, 8:58 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

গজারিয়া কৃষকদলের উদ্যোগে কৃষি শস্য বিতরণ

মোঃ দুলাল সরকার

গজারিয়া প্রতিনিধি;

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা কৃষকদলের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি শস্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এ শস্য বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।এ সময় গজারিয়ার ৮টি ইউনিয়নের কৃষকদের মাঝে সরিষা ও ধানের বীজ বিতরণ করা হয় নেতাকর্মীদের মাধ্যমে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক রাসেল দেওয়ান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।

প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সভাপতি সিরাজুল ইসলাম পিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক,প্রফেসর গিয়াস উদ্দিন,জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না,জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ,উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাজির সিকদার উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির বেপারি ও মোঃ সালাউদ্দিন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান,উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভি, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তপন চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন রুমি, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, ভবেরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন সরকার,টেংগারচর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আসিফ ইকবাল লিটন, সিনিয়র সহ-সভাপতি কাঞ্চন মিয়াজী প্রমুখ।অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক।এই শস্য বিতরণ কার্যক্রমকে স্থানীয় কৃষকরা স্বাগত জানান এবং এমন উদ্যোগ ভবিষ্যতেও চলমান রাখার আহ্বান জানান।



আমাদের পেজ লাইক করুন