August 3, 2026, 5:19 pm
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

বরগুনায় এক ইলিশ ১৬ হাজার টাকায় বিক্রি

রিপোর্টারের নাম

 

বরগুনা প্রতিনিধি:

 

বরগুনার তালতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদীতে এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজির কাছাকাছি ওজনের একটি ইলিশ। মাছটি অতিরিক্ত মূল্য নিয়ে এলাকায় বেশ আলোচনা চলছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকালে ছোটবগী ইউনিয়নের নকরী এলাকার জেলে আবুল হোসেনের জালে ধরা পড়ে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের এই রাজা ইলিশটি।

জানা যায়, নকরী এলাকার পায়রা নদীতে প্রতিদিনের মতো মাছ ধরতে জাল ফেলেন জেলে আবুল হোসেন। পরে অন্যান্য ইলিশের সঙ্গে জালে উঠে আসে বিরল আকারের এই বড় ইলিশ। মাছটি প্রথমে তালতলী বাজারে ‘মায়ের দোয়া মৎস্য ভান্ডার এ ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।

এরপর তালতলী মাছ বাজারে খোলা ডাকের মাধ্যমে ব্যবসায়ীরা দাম বাড়াতে থাকেন। শেষ পর্যন্ত স্থানীয় ব্যবসায়ী আল-আমীন ১৬ হাজার টাকায় ইলিশটি কিনে নেন। তিনি মাছটি ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।

মাছটি কেনার পর আল-আমীন বলেন, মাছটির আকার-রূপই আলাদা। দেহের গঠন নিখুঁত, মানও খুব ভালো বলে মনে হচ্ছে। তাই এর দাম তুলনামূলক বেশি পাওয়া গেছে।



আমাদের পেজ লাইক করুন